শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২


DhakaReport24.com || 2025-02-18
মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেলের সঙ্গে অজ্ঞাত গাড়ির সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্ক সংলগ্ন ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া গ্রামের সেলিম মৃধার ছেলে নাইম মৃধা (২৫) ও মধ্য বাউশিয়া গ্রামের আব্দুস সাত্তার প্রধানের ছেলে সজিব প্রধান (২৩)। আহত অপরজন হলেন, পুড়াচক বাউশিয়া গ্রামের হাসান জাহাঙ্গীরের ছেলে হামজা (২২)।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় দিকে ঢাকা-চট্টগ্রাম গজারিয়া অংশের বাউশিয়া ইউটার্নে একটি মোটরসাইকেল অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেয় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। গুরুতর অবস্থায় ঢাকা নেয়ার পথে নাইম মৃধা এবং সজীব প্রধান মারা যায়।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, শুনেছি ঢাকা নেয়ার সময় দুই জন মারা গেছে। গুরতর আহত অপরজনকেও ঢাকা পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে এসেছি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম