নেত্রকোনার মদন উপজেলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যন জনাব রফিকুল ইসলাম আকন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর রিয়াজ উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, মদন থানার ওসি (তদন্ত) অসিম কুমার দাস ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল।
এছাড়াও জুলাই আন্দোলনে মদন উপজেলার ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন—জুলাই যোদ্ধা ইমরান হোসেন, মেহেদী হাসান নবাব, রোমান মিয়া প্রমুখ।
আলোচনা সভার শুরুতে জুলাই আন্দোলনে মদন উপজেলার যোদ্ধাদের ভূমিকা তুলে ধরে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং উপস্থিত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম