রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

১ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

১ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মুন্সিগঞ্জ

চাকরির প্রলোভনে কিশোরীকে আটকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার


DhakaReport24.com || 2026-11-15
চাকরির প্রলোভনে কিশোরীকে আটকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ বছর বয়সি এক কিশোরীকে গার্মেন্টস কারখানায় তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি আনোয়ার হোসেন রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১৫ নভেম্বর) সকালে তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকার ইসলামপুর চায়না টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আনোয়ার হোসেন রাজু সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী খারাকান্দি গ্রামের মৃত শেখ সমন আলীর ছেলে।


পুলিশ, কিশোরীর পরিবার, স্থানীয় সূত্র ও মামলার অভিযোগ থেকে জানা যায়, উপজেলার জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের আনোয়ার হোসেন রাজু চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে তার গার্মেন্টস কারখানায় নিয়ে যান। পরে কারখানার দ্বিতীয় তলায় অবস্থিত ব্যক্তিগত অফিসকক্ষে দরজা বন্ধ করে টানা তিন দিন আটকে রেখে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।


মামলার তদন্তকারী কর্মকর্তা রতণ বৈরাগী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পক্ষ থেকে গত ১৩ অক্টোবর রাতে সিরাজদিখান থানায় মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আনোয়ার হোসেন রাজুকে গ্রেফতার করে।

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, অভিযুক্ত আনোয়ার হোসেন রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম