শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে কৃষকের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রফিকুল ইসলাম আকন্দ


আঃ লতিফ মোতাহার, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2026-03-18
মদনে কৃষকের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রফিকুল ইসলাম আকন্দ

নেত্রকোনার মদনে কৃষকের পাশে দাঁড়ালেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ। 

জানা যায়, গত কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক হারে পানি বৃদ্ধি পায় উপজেলার গোবিন্দশ্রী হাওরের বালই নদীতে। ১৭ মার্চ মঙ্গলবার রাতে হঠাৎ করে বালই নদীর পানি বৃদ্ধি পেয়ে বালই ব্রিজ সংলগ্ন ভেলি ব্রিজের নিচ দিয়ে গোবিন্দশ্রী হাওরে ধানের ফসলি জমিতে পানি প্রবেশ করতে থাকে। বিষয়টি গোবিন্দশ্রী এলাকায় জানাজানি হলে ওই হাওরে হাজার হাজার মন ধানের ফসল নষ্ট হওয়ার আশঙ্খায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কৃষক ও এলাকাবাসীর মধ্যে। এ সময় খবর পেয়ে তাৎক্ষনিক  ভাবে হাওরের ফসল রক্ষার্থে বাধঁ নির্মাণের জন্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ প্রায় এক হাজার সিমেন্টের খালি বস্তাসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যথাস্থানে উপস্থিত হয় এবং স্থানীয় নেতৃবৃন্দকে কৃষকদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করেন। এ সব সহায়তা পেয়ে কৃষক ও স্থানীয়দের মধ্যে স্বস্তির ফিরে আসছে এবং তাদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

স্থানীয় কৃষক স্বপন মিয়া,আঙ্গুর মিয়া,জোসেফ আহম্মেদসহ কয়েক জন কৃষক জানায়, আমাদের একমাত্র ফসল বোরো ফসল। আমাদের গোবিন্দশ্রী হাওরের হাজার হাজার মন ধানের উৎপাদন হয় প্রতিবছর কিন্তু প্রায় সময় আগাম বন্যার কারণে ফসল নষ্ট হয়ে কৃষকরা সর্বস্ব হারিয়ে পথে বসে। এ বছর আবারো হঠাৎ করে হাওরের নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আমাদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে কিন্তু আমাদের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ভাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা উনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন, আমিও কৃষক পরিবারের সন্তান।কৃষক ও কৃষির সাথে জন্মগতভাবে জড়িত। কৃষকদের দুঃখ কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না কখনোই। তাই গোবিন্দশ্রী হাওরে নদীর পানি ঢুকে ফসল নষ্ট হওয়ার খবর পেয়ে আমার পক্ষ থেকে কৃষকদের জন্য সামান্য কিছু করার চেষ্টা করেছি। এ চেষ্টা এবং সহায়তা আমার অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্‌। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম