শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র নিহত


আঃ লতিফ মোতাহার মদন,(নেত্রকোনা) প্রতিনিধি :
DhakaReport24.com || 2026-02-16
মদনে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র নিহত

নেত্রকোনার মদন পৌর শহরে প্রদীপ নাগ (১৩) নামের এক স্কুল ছাত্র ব্যাটারি চালিত অটোরিক্সা চাপায় নিহতের খবর পাওয়া গেছে।

প্রদীপ নাগ জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার জয় মা মিষ্টান্ন বান্ডারের মালিক সুজন নাগের ছেলে। সুজন নাগ মদন পৌর শহরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা। তার ছেলে জাহাঙ্গীরপুর তহুরা আমীন পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রদীপ আজ ১৬ ফেব্রুয়ারি   (সোমবার) বিকাল পৌনে পাঁচটার দিকে মদন-কেন্দুয়া রোডস্থ তার নিজ বাসা থেকে তাদের দোকানে যাওয়ার পথে, বাসার সামনেই একটি অটোরিক্সা তাকে চাপ দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন ঘোষ, প্রদীপ নাগকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী রুপন দাস বলেন, প্রদীপ যে স্থানটিতে দূর্ঘটনার শিকার হয়েছে, সেখানে এর আগেও একাধিক দূর্ঘটনা ঘটেছে। উক্ত স্থানে স্পিড ব্রেকার দিতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

মদন থানার ওসি হাসনাত জামান জানান, দূর্ঘটনার বিষয়ে অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম