নেত্রকোনার মদনে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়া কে অবাঞ্চিত ঘোষণা করে পদ বঞ্চিতদের বিক্ষোভ মিছিল।
সোমবার(১১ই আগস্ট )দুপুরে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে মদন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি করেন কতবঞ্চিতার একাংশ।
এসময় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলেজ শাখার কর্মী আকাশ, জাপান, সামি, হালিম, জনি, রকি,আশরিফ, সাকিব, সাকিল, তামিম, জোনাইদ, আকিব , মোস্তাকিম ও কলেজ শাখা ছাত্রদল।
মদন আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাএদলের কমিটিতে আওয়ামী পরিবারের সদস্যকে সভাপতি করায় আমার কলেজ শাখা ছাত্রদল এই কমিটিকে প্রত্যাখান করে দ্রুত সময়ের মধ্যে দাবি জানান মিছিলে অংশ গ্রহণ কারীরা ও নতুন কমিটি দেওয়ার জন্য নেত্রকোনা জেলা শাখার ছাত্রদলের প্রতি অনুরোধ জানায়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম