শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

>> যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

আপনি পড়ছেন : নেত্রকোনা

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নিখোঁজ  শিক্ষার্থীর লাশ উদ্ধার


DhakaReport24.com || 2022-04-05 19:43:30
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নিখোঁজ  শিক্ষার্থীর লাশ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে জিহাদ (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী  স্থানীয়দের সঙ্গে সোমেশ্বরী  নদীতে লাকড়ী ধরতে  গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৯  ঘণ্টা পর ঘটনাস্থল  থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

ডুবুরি ও ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘক্ষন চেষ্টা করে মঙ্গলবার বিকেল ৪ টায় ব্যর্থ হয়ে চলে যায়। পরে একই উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের এক বোবা ছেলে ডুব দিয়ে খোঁজাখুঁজি শুরু করলে বিকেল সাড়ে ৪ টায় ঘটনাস্থল কামারখালী এলাকা  থেকে তার লাশ উদ্ধার করে সে । নিহত জিহাদ উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভবদেবপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থী জিহাদ ঢাকার একটি মাদ্রাসায় পড়াশুনা করতো। রোববার (৩ এপ্রিল) সে ঢাকা থেকে বাড়িতে আসে।  সোমবার(৪ এপ্রিল) সকালে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেলে  স্থানীয়দের সাথে  নদীতে লাকড়ী ধরতে নামে জিহাদ। লাকড়ী ধরার এক পর্যায়ে দুপুর ১২ টায় সে নিখোঁজ হয়। বিষয়টি স্থানীয়রা দেখে জিহাদের পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ চালায়।

দুর্গাপুর থানার ওসি মীর মাহাবুবুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম