শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


আবুল বাসার, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
DhakaReport24.com || 2025-05-06
সালথায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথায় হাফিজুল মোল্লা (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬মে) সকাল ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে একটি বাগানে আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সালথা থানা পুলিশ। সে ওই গ্রামের ওমর আলী মোল্যার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর পরিবারের অজান্তে বাড়ি থেকে বের হয় হাফিজুল। রাতে তাকে খোঁজাখুঁজির পরও সন্ধান পায়নি তার পরিবার। মঙ্গলবার সকালে মুরাটিয়া বিল্লাল মাতুব্বরের পরিত্যক্ত বাগানের আম গাছের ডালের সাথে হাফিজুল মোল্যার মরদেহ দেখতে পায় এক কৃষক। পরে খবর পেয়ে সালথা থানা পুলিশ হাফিজুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত হাফিজুল মাদকাসক্ত ছিলেন বলে জানান তারা।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, খবর পেয়ে হাফিজুলের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম