শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত


আবুল বাসার, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
DhakaReport24.com || 2025-05-02
সালথায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ফরিদপুরের সালথায় মোটরসাইকেল ও নছিমন গাড়ির সংঘর্ষে এক কলেজ ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত কলেজ শিক্ষার্থীর নাম মো. জিশান খান (ফাহাদ), সে উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মোটরপার্স ব্যবসায়ী হেলাল খানের একমাত্র পুত্র এবং সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

শুক্রবার (২ মে) দুপুরে ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কে কাউলিকান্দা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

জানা যায়, সালথা বাজার ফাহাদ বাড়ির দিকে যাচ্ছিলো। এসময় ফরিদপুরের দিক থেকে আসা ইট বোঝাই নশিমন ফাহাদের মোটরসাইকেলে ধাক্কা মেরে পালিয়ে যায়। এসময় ফাহাদ মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে কাতর পরিবার, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর খবরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম