শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১১


DhakaReport24.com || 2024-04-16 09:10:45
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১১

ফরিদপুরের কানাইপুরে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি জানান, নিহতরা পিকআপের যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম