শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪


DhakaReport24.com || 2024-01-19 21:00:30
ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর ভাঙ্গার খাড়াকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকাগামী সোহাগ পরিবহনের বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হতাহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম