শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭


DhakaReport24.com || 2023-06-24 12:51:45
ফরিদপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৪ জুন) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটের সময় ভাঙ্গার মালিগ্রাম অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন  বলেন, দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সাত যাত্রী ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অ্যাম্বুলেন্সটির চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) তাহসিন  জানিয়েছেন, এ ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম