শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরের সালথায় চার মাস ধরে ভিজিডির চাল পাচ্ছে না খুশিলা বেগম


শফিকুল খান জনি, ফরিদপুর
DhakaReport24.com || 2023-05-04 15:58:15
ফরিদপুরের সালথায় চার মাস ধরে ভিজিডির চাল পাচ্ছে না খুশিলা বেগম


ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের দেওয়ালীকান্দা গ্রামের খুশিলা বেগমের (৪১) নামে চার মাস আগে ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হলেও, এ পর্যন্ত চাল পাননি তিনি। 

তার নামে বরাদ্দকৃত চাল প্রতিমাসে কে বা কারা উত্তোলন করে নিয়ে যাচ্ছেন, তা বলতে পারছেন না ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য।

ঘটনার সত্যতা স্বীকার করেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন 

 তিনি বলেন, খুশিদা বেগমের নামে বরাদ্দকৃত ভিজিডি চাল বোরকা পড়ে এসে কে বা কারা উত্তোলন করে নিয়ে যায়, তা কিভাবে বলবো। কে উত্তোলন করে নিচ্ছেন, তার সন্ধান মিললে উক্ত চাল দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

 একই কথা বলেন ৪নং ওয়ার্ডের মেম্বার দিদার ফকির এবং সংরক্ষিত মহিলা আসনের মেম্বার সেলিনা বেগম।

 ভুক্তভোগী খুশিলা বেগম বলেন, আমার নামে কার্ড হয়েছে। তবে চেয়ারম্যান মেম্বারদের কাছে বারবার গিয়েও, এ পর্যন্ত আমি চাল পাইনি। আমার নামে বরাদ্দকৃত চাল চাইলে, চেয়ারম্যান আমার কার্ড বাতিল করার হুমকি দেয়।

সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন আইয়ুবী বলেন, ভুক্তভোগী মহিলা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম