শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

এক্সপ্রেসওয়েতে বিশেষ অভিযানে শৃঙ্খলায় ফিরছে যানবাহন, দুই দিনে ৩৪৩ মামলা


শফিকুল খান জনি, ফরিদপুর- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-29 19:36:00
এক্সপ্রেসওয়েতে বিশেষ অভিযানে শৃঙ্খলায় ফিরছে যানবাহন, দুই দিনে ৩৪৩ মামলা

এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে চার দিন ব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশের মাদারীপুর জােন। অতিরিক্ত গতিতে যানবাহন চালানাের অভিযাগে গত দুই দিনে তিনশ ৪৩ টি মামলা রুজু করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে বৃহস্পতিবার (৩০ মার্চ) পর্যন্ত। 

হাইওয়ে পুলিশের ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা গেছে, অভিযানে প্রতি টিমে ১০ জন পুলিশ সদস্যকে অন্তর্ভুক্ত করে মোট চারটি টিম গঠন করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল টােল প্লাজা থেকে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলােমিটার মহাসড়কে উভয় প্রান্তে দুটি করে মােট চারটি টিম প্রতিদিন সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করছে। টিমগুলাের কার্যক্রম সার্বিকভাবে তদারকি করছেন পুলিশ সুপার মাে. মাহবুবুল আলম। প্রথম দিন সােমবার একশ ৯৬টি মামলা দায়ের করা হয়েছে এবং দ্বিতীয় দিন মঙ্গলবার ১৪৭টি মামলা দায়ের করা হয়েছে। 

হাইওয়ে পুলিশের ফরিদপুরের পুলিশ সুপার মাে. মাহবুবুল আলম বলেন, এক্সপ্রেসওয়েতে শৃঙ্খলা ফেরাতে এ বিশেষ অভিযান। এতে চালকদের সচেতন করার পাশাপাশি আইন ভঙ্গ করে কেউ অতি গতিতে গাড়ী চালালে তাকে মামলা দিয়ে শাস্তির আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, এই অভিযান বেশ ফলদায়ক হয়েছে। দুই দিনের অভিযানেই সড়কে শৃঙ্খলা ফিরেছে। এই অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অধিকাংশ চালকই স্বাভাবিক গতিতেই গাড়ী চালাচ্ছেন।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম