শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

নগরকান্দায় বাস ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ৩


শাহাদাৎ হোসেন, নগরকান্দা (ফরিদপুর)- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-22 20:32:45
নগরকান্দায় বাস ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ৩

ঢাকা- খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইলার মোড় নামক স্থানে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরো তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন পার্শ্ববর্তী সালথা উপজেলার তুগুলদিয়া গ্রামের মোস্তাক আহম্মেদের স্ত্রী মর্জিনা বেগম (৪৫) ও একই গ্রামের আজগর মিয়ার শিশু পুত্র ইসমাইল হোসেন (৩)। 

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বলেন, বিকাল সাড়ে চারটার দিকে ঢাকাগামী সেবা গ্রীন লাইন পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়াধীন রয়েছে। 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম