শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

যুব সংঘের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সম্পন্ন


শাহাদাৎ হোসেন , নগরকান্দা (ফরিদপুর)- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-10 16:40:45
যুব সংঘের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সম্পন্ন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যুব সংঘের উদ্যোগে সম্পন্ন হয়েছে।

৯ মার্চ বুধবার সকাল ৮:০০ ঘটিকায় শাকরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জানা যায়, গত কয়েক বছর যাবত এই বিদ্যালয়ে শিশুদের মনোরঞ্জনের জন্য কোন ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন হচ্ছিল না। তারই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের উদ্যোগ নেন স্থানীয় যুব সংঘ। যুবকদের এই উদ্যোগে আনন্দিত এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

খেলাধুলা ও শরীরচর্চা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শিশুর চিন্তার সৃজনশীল বিকাশ ঘটে, নেতৃত্বের দক্ষতা অর্জিত হয়, জয়-পরাজয় মেনে নেওয়ার সাহস বাড়ে, দেশপ্রেম জাগ্রত হয় এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে।

এসব কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলছিলেন স্থানীয় যুব সংঘের পৃষ্ঠপোষক মোহাম্মদ বাবুল হোসেন ফিরোজ। ব্যতিক্রমধর্মী এই ক্রিয়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আশরাফ আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলার  শিক্ষা অফিসার এম এইচ একে এম রওনক আরা বেগম, বিশেষ অতিথি ছিলেন সহকারি শিক্ষা অফিসার আইরিন ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও ইউপি সদস্য হিরু ফকির, অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ আরো অনেকে।

এসময় স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষাকর্মকর্তা রওনক আরা বেগম গত ছয় বছর ধরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার  অনুষ্ঠান না হবার কারণ  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ও এই ধরনের অনুষ্ঠানের সরকারি স্বল্প বরাদ্ধকে দায়ী করেন ।

এছাড়া পড়াশোনার পাশাপাশি শিশুদের বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং স্থানীয় যুবসমাজকে এই উদ্বেগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
পরে যেমন খুশি তেমন সাজো, অতিথিদেরকে বিভিন্ন খেলায় অংশগ্রহণ ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।