শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

নগরকান্দায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত


শফিকুল খান জনি, ফরিদপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-02-19 16:02:15
নগরকান্দায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরের নগরকান্দায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। 

উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ'র সভাপতিত্বে এসময় অনন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা থানার ওসি তদন্ত বিকাশ চন্দ্র মন্ডল,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপা ঘোষ, মেডিকেল অফিসার অভিজিৎ সাহা, তাহমিনা আক্তার প্রমুখ।

নগরকান্দা উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় আগামী ২০ ফেব্রুয়ারী ৬ মাস থেকে ১ বছরের ৪ হাজার ১ শত ৫১ জন শিশু ও ১ বছর থেকে ৫ বছরের ২৬ হাজার ২ শত ৫৫ জন শিশু, মোট ৩০ হাজার ৪ শত ৬ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।