"বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, কিশোর গ্যাং, সাইবার অপরাধ রোধকল্পে থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার লস্করদিয়া শামা ডেইরি ফার্ম মাঠে অনুষ্ঠিত সভাটির সভাপতিত্ব করেন, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন ফকির, এসকেনদার আলী মাতুব্বর সহ বাজার ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম