শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে যত্রতত্র পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 


শফিকুল খান জনি - ফরিদপুর প্রতি‌নি‌ধিঃ
DhakaReport24.com || 2023-01-31 19:22:15
ফরিদপুরে যত্রতত্র পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

ফরিদপুরের নগরকান্দায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে অননুমোদিত ভাবে ফসলি জমির মাটি কেটে পুকুর খননের অপরাধে অভিযুক্ত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।

দন্ড প্রাপ্ত ব্যক্তি উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রামের আব্দুর রশিদ মৃধার ছেলে মোঃ নান্নু মৃধা (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অননুমোদিত ভাবে কৃষিজমির মাটি কেটে পুকুর খননের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় অভিযুক্তকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল হক জানান, ‘ফসলি জমি নষ্ট করে অননুমোদিত ভাবে মাটি বিক্রয় ও যত্রতত্র পুকুর খননের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম