শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে ৩ মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জ‌রিমানা


মোঃ আবুল বাসার - সালথা (ফরিদপুর) প্রতি‌নি‌ধি:
DhakaReport24.com || 2023-01-30 16:12:00
ফরিদপুরে ৩ মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জ‌রিমানা

ফরিদপুরের সালথায় সোনালী আশ পাট, পেঁয়াজ ও আমন ধানের জমির উর্বর মাটি কেটে পুকুর খনন এবং মাটি বিক্রি করা নিয়ে বিভিন্ন অনলাইনে সংবাদ প্রকাশের পরে, অভিযান চালিয়ে তিনজন মাটি ব্যবসায়ীকে  ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার  (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার গট্রি  ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দীন আইয়ুবী। 

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দীন আইয়ুবী বলেন, ফসলি জমি থেকে মাটি কেটে তা ইটভাটায় বিক্রির সংবাদ পেয়ে উপজেলার গট্রি  ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রির অপরাধে মিজানুর শেখ, সাগর হোসেন, জাফর মুন্সি নামে নামে তিন মাটি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে সর্বমোট ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। 

ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী তাদের অর্থদন্ড প্রদান করা হয়। 

উল্লেখ, সালথা উপজেলার বিভিন্ন এলাকায় সোনালী আশ পাট, পেঁয়াজ ও আমন ধানের জমির মাটি কেটে পুকুর খনন করা হচ্ছে। আর এসব মাটি বিক্রি করা হতো ইটভাটায় ও রেললাইনে। আবার অনেকে বাড়ির ভিটা তৈরির জন্য মাটি কিনে নেন। এতে দিন দিন আশঙ্কাজনক হারে বিলীন হতে শুরু করেছে কৃষিজমি। ভূমি আইন অমান্য করে অবাধে অবৈধভাবে ফসলি জমির মাটি বিক্রি করেই চলছে অসাধু ব্যবসায়ীরা। এনিয়ে  বিভিন্ন অনলাইন পত্রিকায় ফসলি জমিতে পুকুর কেটে মাটি বিক্রি, শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি প্রশাসনের নজরে এলে সোমবার দুপুরেই অভিযান পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম