অসহায় ও শীতার্ত জনগোষ্ঠীকে সহায়তায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে দেশের আইনশৃংখলা বাহিনী।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা ৭ টায় ফরিদপুরের নগরকান্দা থানার উদ্যোগে তালমা রেলস্টেশনে বসবাসরত ভাসমান ৪০টি বেদে সম্প্রদায় পরিবারের মাঝে শীত বস্ত্র তুলে দেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিরাজ হোসেন।
কনকনে শীতে এমন উষ্ণ ভালোবাসা পেয়ে খুশি বেদে পল্লীর বাসিন্দারা। শীতবস্ত্র পেয়ে তারা বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা থানার এস আই নাজমুল হোসেন সহ থানা পুলিশের অন্যান্য সদস্য বৃন্দ।