শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ফেসবুক আইডিতে ’সরি’ লিখে যুবকের আত্মহত্যা  


সালথা ( ফরিদপুর ) প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2023-01-18 18:21:15
ফেসবুক আইডিতে ’সরি’ লিখে যুবকের আত্মহত্যা  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ’সরি’ লিখে স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অন্তর হুসাইন জারিফ (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বুধবার (১৮ জানুয়ারি) ভোরে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জারিফ ওই গ্রামের ব্যবসায়ী মো. হুমায়ন কবিরের একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, অন্তর একা এক ঘরে ঘুমাতো। আর তার মা-বাবা আলাদা আরেকটি ঘরে থাকতেন। মঙ্গলবার রাতে অন্তর একা তার ঘরে ঘুমিয়ে ছিল। গভীর রাতে তিনি তার ফেসবুকে ’সরি’ লিখে পোস্ট দিয়ে পরিবারের সবার অজান্তে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ঝুলন্ত জারিফকে আড়া থেকে নিচে নামান। ততক্ষণে তিনি মারা যান।      

নিহতের চাচাতো ভাই আবুল হাসান জানান, অন্তর দুটি বিয়ে করেন। পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রী ডিভোর্স দেন। পরে আবারও ফরিদপুর শহরে গোপনে আরেকটি বিয়ে করেন। ওই স্ত্রীও দুই মাস আগে ডিভোর্স দিয়ে চলে যায়। এরপর তিনি হাতাশায় ভুগছিল। ২০২২ সালে ৩০ ডিসেম্বর রাত ১টার দিকে আত্মহত্যার পক্ষে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস আত্মহত্যার চেষ্টা করেন। তখন আমরা ওকে অনেক বুঝিয়ে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে আনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক গণমাধ্যমকে বলেন, দুই মাস আগে স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যাওয়ায় হতাশাগ্রস্ত ছিল জারিফ। এই কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম