শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইউনুস আলী শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


মোঃ আবুল বাসার - সালথা প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-07 11:04:30
সালথায় বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইউনুস আলী শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফরিদপুরের সালথায় মরহুম বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইউনুস আলী বেগ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩ খেলা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৬ জানুয়া‌রী) রাতে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে, সালথা যুব-সংঘের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।


সালথা উপ‌জেলা আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, মরহুম বীর মু‌ক্তি‌যোদ্ধা চৌধুরী ইউনুস আলীর পুত্র চৌধুরী সা‌ব্বির আলী উপস্থিত হয়ে উক্ত খেলার পুরষ্কার বিতরণ করেন। 


অন্যদের মধ্যে উপস্থিত আরো ছিলেন জাতীয় শ্রমিক লীগ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন, সালথা থানার এএসআই শহিদুল ইসলাম
চৌধুরী সা‌ব্বির আলীর ভগ্নিপতি মামুনুর রশিদ, সালথা উপ‌জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জা‌হিদ হাসান এ‌মি‌লি। 
খেলাটি ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, বাবুল হোসাইন।


৮ দলীয় টুর্নামেন্ট খেলায় ইলেভেন স্টার টিম কে হা‌রি‌য়ে ব্রাদার্স একাদশ টিম চ‌্যাম্পিয়ন হয়।