শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে বিএনপির গণমিছিল


শফিকুল খান জনি, ফরিদপুর প্রতিনিধি:
DhakaReport24.com || 2022-12-24 15:34:45
ফরিদপুরে বিএনপির গণমিছিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে সংক্ষিপ্ত গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর পৌর শহরের কাঠ পট্টিতে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা এ গণমিছিল ও প্রতিবাদ সভা করে।

মিছিলটি শহরের কাঠপট্টি সংলগ্ন সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম