ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের কাইলার মোড় নামক স্থানে বাস চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,'কাইচাইল ইউনিয়নের বড়নাউডুবি গ্রামের মৃত আলতাফ মাতুব্বরের ছেলে নিছু মাতুব্বর (৪৫) কাইলার মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময়, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিছু মাতুব্বরের মৃত্যু হয়।'
স্থানীয় ইউপি সদস্য মোঃ আলআমিন খান বলেন, 'নিছু মাতুব্বর কৃষি কাজ করে সংসার চালান। তার সংসারে এক ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে।'
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'অজ্ঞাত একটি বাস নিছু মাতুব্বরকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।'
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম