ফরিদপুরে ১০৩ পিস ইয়াবা-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মনির ফকির (৪২) ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরবালিয়া গ্রামের মৃত মান্নান ফকিরের ছেলে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, গতকাল রাতে সাব-ইন্সপেক্টর তাহসানুল ইসলামের নেতৃত্বে এ.এস.আই সজল মাহমুদসহ সঙ্গীয় ফোর্স ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এই দুই ব্যক্তি উপজেলার আলগী ইউনিয়নের চরবালিয়া গ্রামের একটি বাগানে ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করেছেন।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ভাঙ্গা থানা পুলিশের ঐ টিম রাতে বর্ণিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি মোঃ মনির ফকির (৪২) কে আটক করতে সক্ষম হন। এ সময় অপর আসামি মামুন কাজী (৩২) পালিয়ে যান। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা গ্রহণ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম