ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছে।
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের হাইওয়ে পুলিশ মাদারীপুর রেঞ্জের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় হাইওয়ে পুলিশ সুপার হামিদুল আলম বলেন, হাইওয়ে পুলিশের কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল। তিনি এ সভায় দাবি করেন, গত জানুয়ারি মাসে হাইওয়ে পুলিশ জরিমানা বাবদ আদায় করেছে ১ কোটি ২৬ লাখ ৭৯ হাজার টাকা।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারি মাসে আদায় করেছে ৮৯ লাখ টাকা। সাধারণ মানুষ যাতে নিরাপদ এবং নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য হাইওয়ে পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে দায়িত্ব পালন করছেন। হাইওয়ে পুলিশের কোনো সদস্য যদি আইন বিরোধী কার্যক্রম করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
পুলিশ সুপার বলেন, শহরে দুর্ঘটনায় বেশিরভাগ কারণই হচ্ছে থ্রি হুইলারের কারণে। আমরা এই ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।
তিনি তাদের সমস্ত কর্মকাণ্ডে সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্য রাখেন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সহ সভাপতি সঞ্জীব দাস ও শেখ ফয়েজ আহমেদ প্রমুখ।
এ সময় ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম