শনিবার, নভেম্বর ২১, ২০২৬

৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ২১, ২০২৬

৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> মাইকিং করে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা

>> নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

>> তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান

>> আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী

>> বৃহত্তর জোট ব্যর্থ হলে জরুরি সরকার গড়ার ঘোষণা আইজেনকোটের

>> নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-অগ্নিসংযোগ

>> হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

>> ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি

>> রিয়াদে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের

>> নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

আপনি পড়ছেন : বাগেরহাট

কিরাত সম্মেলন থেকে ফেরার পথে ৩ শিক্ষার্থী নিহত


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-01-09 10:47:30
কিরাত সম্মেলন থেকে ফেরার পথে ৩ শিক্ষার্থী নিহত
সংগৃহীত ছবি

বাগেরহাটের ফকিরহাটে ট্রাক-থ্রিহুইলারের (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে ৩ মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার শ্যামবাগাত মুনস্টার জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাফেজ আব্দুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমী মাদরাসার ছাত্র ছিল। নিহতদের মধ্যে আব্দুল্লাহ সদর উপজেলার রনজিতপুর এলাকার হোসাইনের ছেলে। আব্দুল গফুরের বাড়ি রামপালের ঝনঝনিয়ায় এবং সালাহউদ্দীনের বাড়ি সাতক্ষীরায়। আব্দুল্লাহ দাওরায় হাদিস শেষ বর্ষের শিক্ষার্থী এবং অপর দুইজন অন্যান্য শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ বলেন, খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন শেষে রাতে খুলনা থেকে মাহিন্দ্রাযোগে ছয় হাফেজ মাদরাসার উদ্দেশ্যে রওনা দেন। ঘন কুয়াশার কারণে পথে বিপরিতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান। বাকি চার হাফেজ ও মাহিন্দ্রাচালক আহত হন। তাদের মধ্যে ৩ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজনকে ঢাকায় পাঠানো হয়েছে ।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী বলেন , দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ কাটাখালী হাইওয়ে থানায় এবং আহতদের  উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।