আলমডাঙ্গায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করা হয়। বাজার মনিটরিং এর সময় মূল্য তালিকা না থাকায়, বাজারে প্রচুর সরবরাহ থাকা সত্ত্বেও হঠাৎ করে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি দামে খেজুর বিক্রয়, ফুটপাত দখল করে পন্য বিক্রয় ও পণ্য ক্রয় রশিদ না দেখানোর কারনে ৯ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৯৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস অভিযান পরিচালনা করে।
এ সময় ফুটপাত দখল ও সাধারন মানুষ চলাচলে ভোগান্তি হওয়ায় স্থানীয় সরকার ও পৌরসভা আইনে ৬টি প্রতিষ্ঠানকে ৪৫০০ টাকা এবং খেজুরের মুল্য অধিক দামে বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৩টি ফলের দোকানে মোট ৫ হাজারসহ মোট ৯৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা শেষে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধ দাস অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, মূল্য তালিকা সংযোজন এবং সঠিক মূল্যে পণ্য বিক্রয়ের জন্য সকলকে সচেতন হতে হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম