শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-02-29 16:08:15
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে ৩টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা ও একটি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন।

সহকারী পরিচালক সজল আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুরে জীবননগর পৌর শহরের হাসপাতাল সড়ক এলাকায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অংকন ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সেন্টারের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ টেস্ট কিট ও ওষুধ পাওয়া যায়। এছাড়া ল্যাবের ফ্রিজে নিয়ম বহির্ভূতভাবে কাচা মাছ, মাংশ ও দুধ সংরক্ষণ করা, এমবিবিএস ডাক্তার ও নির্ধারিত টেকনিশিয়ান ব্যাতিত অন্যদের দিয়ে আল্ট্রাসনোগ্রাম এবং এক্সরে করানোর অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আসাদুজ্জামান রিপনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

একই অপরাধে মেসার্স আল হেরা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. নুরুল আমিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স লাইফ কেয়ার ডক্টর'স চেম্বারের কোনো অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানের মালিক মো. রোকুনুজ্জামান তাসিরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এক সপ্তাহের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এ সময় সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মুস্তাফিজুর রহমান ও স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিসুর রহমান। জীবননগর থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করেন। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম