আলমডাঙ্গা আনন্দধাম জি কে সেচ খালের উপর নির্মিত সাদাব্রীজ বর্তমানে হকারদের দখলে। যার ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে পৌরকর্তৃপক্ষ নাম মাত্র ব্যবস্থা গ্রহন করলেও দুদিন পর আবার আগের অবস্থায় দখল হয়ে যায়।
জানাগেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর এলাকা ৪নং ওয়ার্ড আনন্দধাম জি কে সেচ খালের উপর সাদাব্রীজ একটি গুরুপ্তপূর্ন ব্রীজ। এই ব্রীজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল সহ স্থানীয় ও দূরপাল্লার যানবাহন চলাচল করে থাকে। তাছাড়াও আলমডাঙ্গা শহর সহ বিভিন্ন জেলা উপজেলা শহরের সংযোগ রাস্তার সেতু বন্ধন হিসেবে দাঁড়িয়ে আছে ব্রীজটি। কিন্তু সেতুর একাংশ দখল করে সবজি, ফল, কাপড়সহ নানা ধরনের দোকানপাট, ভ্যান বসানো হচ্ছে।সেসব পণ্য দরদাম করে কিনছে অসংখ্য ক্রেতা। ক্রেতা-বিক্রেতার ভিড়ে সেতু পারাপার হতে গিয়ে দুর্ভোগে পড়ছে পথচারীরা। এ ছাড়াও সেতু সংকুচিত হয়ে যান চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে পাশাপাশি চলাচলের পথও সংকুচিত হয়ে পড়ছে।
ব্রিজের একপাশের পুরোটাই চলে গেছে হকার ও ভ্রাম্যমাণ দোকানিদের দখলে। ফলে সাধারণ পথচারীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। প্রতিদিন সকাল ৮ হতে রাত ১১ টা পর্যন্ত ভ্যানের উপরে বিভিন্ন পন্যের দোকান বসিয়ে বেচাকেনা চলে।
এ বিষয়ে পৌর মেয়রকে মৌখিক ভাবে অবহিত করা হলে সাময়িকের জন্য নাম মাত্র দায়িত্ব পালন করতে দেখা যায়। বিষয়টি অনতিবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছে উপজেলা বাসি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম