শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় অবৈধ ডক্টর কেয়ার হাসপাতাল বন্ধ


আলমডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-02-11 12:44:45
চুয়াডাঙ্গায় অবৈধ ডক্টর কেয়ার হাসপাতাল বন্ধ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডক্টরস্ কেয়ার এন্ড স্পেসালাইজড হাসপাতালের অনুমোদন না থাকায় বন্ধ করে দিয়েছে  স্বাস্থ্য বিভাগ।

শনিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আউলিয়ার রহমান আলমডাঙ্গা ডক্টরস্ কেয়ার এন্ড স্পেসালাইজড হাসপাতাল পরিদর্শন করে  অনুমোদন না থাকায় বন্ধ করে দিয়েছে। এর আগে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস হাসপাতালটি পরিদর্শন করেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে কর্তৃপক্ষ হাসপাতালটি চালু করতে পারবে বলে উল্লেখ থাকলেও,  আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাদী জিয়াউদ্দিন আহমেদ নিজের ক্ষমতায় চালু রেখেছিল। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রুগীর ভাগানো, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হয়েও বেনামে ক্লিনিক চালানো,স্বল্প সময়ে অঢেল টাকার মালিক, ডক্টর,স কেয়ার এন্ড স্পেসালাইজড হাসপাতালের জায়গায় বিচারাধীন  থাকা অবস্থায় নিজ ক্ষমতাবলে বিল্ডিং নির্মাণসহ নানাবিধ অভিযোগ থাকার কারণে নিউজ প্রকাশ হওয়ার পর ডক্টরস্ কেয়ার এন্ড স্পেসালাইজ হাসপাতালে এ অভিযান চালায় সিভিল সার্জন অফিসের একটি টিম।

এদিকে অভিযান শেষে সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আউলিয়ার রহমান  বলেন,স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুমোদন প্রক্রিয়াধীন থাকায় হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।  অনুমোদন পেলে কার্যক্রম চালাতে পারবে। হাসপাতালটি ২০ শয্যার জন্য অনুমোদন চেয়েছে কর্তৃপক্ষ। আলমডাঙ্গা কলেজ রোডের মালিহার পারভিন নামের এক নারী হাসপাতালের অনুমোদন চেয়েছেন। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম