শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের উপর দুর্বৃত্তদের হামলা


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-12-19 11:50:45
জীবননগরে ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের উপর দুর্বৃত্তদের হামলা

জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের উপর দুর্বৃত্তরা হামলা করেছে।

সোমবার ( ১৮ ডিসেম্বর) রাত ১০ টার দিকে সন্তোষপুর গ্রামের নিজ বাড়ির গেটের সামনে দুর্বৃত্তরা  এ  হামলা চালায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাবীদ হাসান, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ ওই রাতেই আব্দুল হান্নানকে তার বাড়িতে দেখতে যান। 


আব্দুল হান্নান জানান, সোমবার রাত ১০ টার দিকে উথলী বাসস্ট্যান্ড মোড়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় শেষে মোটরসাইকেলে তিনি বাড়ি ফিরছিলেন। তিনি সন্তোষপুর গ্রামে নিজ বাড়ির গেটের সামনে পৌঁছালে পেছনদিক থেকে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দু'জন ব্যক্তি হকিস্টিক দিয়ে আব্দুল হান্নানকে এলোপাতাড়িভাবে আঘাত করে। 

এ সময় আব্দুল হান্নানের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে দ্রুত সন্তোষপুর বাস স্ট্যান্ডের দিকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় আব্দুল হান্নানকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই নিজ বাড়িতে নেওয়া হয়। 

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের উপর হামলাকারী দুর্বৃত্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম