শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-11-10 14:44:45
জীবননগরে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর মতবিনিময় সভা করেছেন। 

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০ টার সময় জীবননগর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জীবননগর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার আমজান হোসেন, উপজেলা প্রাথমিক অফিসার জালাল উদ্দীন প্রমুখ। 

জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুর জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ উপজেলার সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম