শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ফ্রি ড্রাইভিং প্রশিক্ষন উদ্বোধন


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-11-09 17:04:15
চুয়াডাঙ্গায় ফ্রি ড্রাইভিং প্রশিক্ষন উদ্বোধন

চুয়াডাঙ্গার জীবননগরে হতদরিদ্রের কর্মসংস্থানের লক্ষে ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ২ মাস ব্যাপী প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বহুমুখী মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান ড. শেখ আব্দুস সালাম। 

বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক আহমেদ পিপুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  জীননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, বিশিষ্ট নারী ব্যবসায়ী জেসমিন জাহান মুন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ড. সাইফুল্লাহ রাসেল। 

জীবনগর উপজেলা চত্বর থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক সিনিয়র  সাংবাদিক বিপুল আশরাফ। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল হক।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জীবনগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারন সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, সালাউদ্দীন কাজল, রফিক রহমান, মামুন মোল্লা, সালাউদ্দিন কবির প্রমুখ।

বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে জীবননগরে ড্রাইভিং কাম অটো মেকানিক্স প্রশিক্ষন কোর্সে ড্রাইভিংয়ে ২ ব্যাজে ৬০ জন শিক্ষার্থী প্রশিক্ষন নিবেন। সম্পুর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণে ২ মাসে ৪৫ কার্যদিবস ক্লাস হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম