চুয়াডাঙ্গার দর্শনা থানা বিএনপির সভাপতি ও জামায়াত নেতাসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নাশকতা মামলায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আলমডাঙ্গায় ১১জন, চুয়াডাঙ্গা সদরে ৩ জন, দামুড়হুদায় ৫ জন এবং দর্শনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, মহাসমাবেশ ও অবরোধ ঘিরে নাশকতামূলক কার্যকলাপ প্রতিরোধকল্পে দর্শনায় বিএনপি-জামায়াতের ৫ জন নেতা কর্মী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-
দর্শনা থানা গ্রেফতারকৃতরা হলেন- দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত (৭১), সাবেক পৌর বিএনপির সেক্রেটারি মহিদুল ইসলাম (৬০), সদস্য মহাম্মদ আলী (৩৬), কামরুজ্জামান (৪০) ও মিজানুর রহমান (৩৮)।
দামুড়হুদায় গ্রেফতারকৃতরা হলেন- জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির নাহিদ আলী (৩৮), আবু বকর (৫০), আব্দুর রউফ (৪৮), আনোয়ার হোসেন (৩৯) ও খোকন (৩৫)।
আলমডাঙ্গায় গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মহাবুল হক (৫৫), মোঃ সাইদুর রহমান সাকের (৫৫), মোঃ ইমাদুল হক(৫৫), মোঃ সাগর রহমান (৩৬), মোঃ সাইফুর রহমান (৪৪), মোঃ আনোয়ার হোসেন (৪৫) মোঃ আব্দুল ওহাব মাষ্টার (৫৮), মোঃ মঈন উদ্দিন (৫৮), মোঃ আলমগীর হোসেন (৪৫), মোঃ তাহাজুদ্দিন (৫০) ও মোঃ নাকিব উদ্দিন আহম্মেদ (৪৭)।
চুয়াডাঙ্গা সদর থানায় গ্রেফতারকৃত ৩ জন হলেন- মেহেদি হাসান (২৮), মাহফিজুর রহমান (৩৩) ও আফজালুর রহমান (৩৩)।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃতদেরকে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে শুক্রবার চুয়াডাঙ্গা কোট হাজতে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম