শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে যুব উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-07-31 16:20:00
জীবননগরে যুব উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান

চুয়াডাঙ্গার জীবননগরে যুব উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১ টার সময় জীবননগর ইয়ুথ এসেম্বলির আয়োজনে উপজেলা হলরুমে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর। 

ইয়ুথ এসেম্বলির সভাপতি মিথুন মাহমুদের সভাপতিত্বে ও ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল আলীম সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেসিআই এর পরিচালক মুনতাসির আজগার আকাশ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী মাহবুবর রহমান বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা তাহাজ্জত হোসেন, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন মোল্লা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ প্রমুখ। অনুষ্ঠানে ৩৫০ জন যুব  সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার ৫ জন সফল যুব উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম