শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে দেড় হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-06-24 16:46:15
জীবননগরে দেড় হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ১৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেলেন। জীবননগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ মৌসুমে রোপা আমন ধান এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। 

শনিবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপধাক্ষ্য মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তূজা, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ। 

জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আমন প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫০০ জন কৃষককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। গ্রীষ্মকালীন পেয়াজ প্রণোদনা কর্মসূচির আওতায় ২৫০ জন কৃষককে ১ কেজি করে বীজ, ২০ কেজি করে ডিএপি সার এবং ২০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম