ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ৬৯ হাজার ৬শ ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী এম হাকিম আহমেদ ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র( বিদ্রোহী) প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু পেয়েছেন ১৪ হাজার ১ভোট ।
উপজেলা নির্বাচন অফিসার জুয়েল আহমেদ, শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদ কে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করেন।প্রসঙ্গত, উপজেলার ১শ ২০টি ভোট কেন্দ্রে ভোট সম্পন্ন হয় ইভিএম পদ্ধিতিতে। মোট ভোটার ছিল ২লাখ ৯৬হাজার ৬শ৫৪জন ।
উল্লেখ্য, ২০২০ সালের ৪ নভেম্বর শিকদার মোশাররফ হোসেন সোনা মারা যাওয়ার পর ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয় তার স্ত্রী শিকদার শেফালি বেগম। পরবর্তীতে চলতি বছরের ১৬ মে শিকদার শেফালি বেগম মারা গেলে পদটি আবারও শূন্য হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম