শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঝিনাইদহ

ঝিনাইদহে বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের


DhakaReport24.com || 2026-03-08
ঝিনাইদহে বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের

ঝিনাইদহে তেল পাম্পে কর্মচারীদের মারধরে যুবকের মৃত্যুর ঘটনায় ৩টি বাসে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বাসের শ্রমিকরা। রবিবার (৮ মার্চ) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সড়ক অবরোধ শুরু হয়।

জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পোড়া বাস নিয়ে অবরোধ শুরু হয়। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সকল প্রকার যানচলাচল। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। পরে বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাসে ২ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা। 

শনিবার সন্ধ্যায় শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্পের কর্মচারীদের পিটুনিতে নিহত হয় যুবক নিরব হোসেন। এ ঘটনায় রাতে শহরের আরাপপুরে একটি তেল পাম্প ভাংচুর ও রাত ১টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে ৩টি বাসে আগুন দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ হোসেন বলেন, রাতে বাসে যারা আগুন দিয়েছে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। শ্রমিকদের আশ্বাস দেওয়ার পর রাস্তা ছেড়ে দিয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম