শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনার মেহেরপুরে বিএনপি নেতাকর্মীদের গণঅবস্থান


তুহিন ইসলাম - মেহেরপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-11 16:30:45
খুলনার মেহেরপুরে বিএনপি নেতাকর্মীদের গণঅবস্থান

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা বাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে খুলনা বিভাগীয় বিএনপি'র গণ-অবস্থানে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ রানার নেতৃত্বে  মেহেরপুর জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে  অংশগ্রহন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন,  পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, সদর স্বেচ্ছাসেবক  দলের সভাপতি শহীদুল ইসলাম সেন্টু, যুবদল নেতা খোরশেদ আলম সহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম