কয়রায় সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ১ নং কয়রা গ্রামের মৃত কছিম উদ্দিন সানার পুত্র মোঃ শফিকুল ইসলাম সানা।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, গত ৪ জানুয়ারী স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান ওরফে কোহিনূর যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন।
প্রকৃত ঘটনাটি হলো যে, ১নং কয়রা গ্রামের আদিবাসী সদস্য নিরঞ্জন মুন্ডার জমির ধান ঐ ইউপি সদস্যর নেতৃত্বে কেটে নেওয়া হয়। বিষয়টি নিয়ে নিরঞ্জন মুন্ডা আদালতে একটি মামলা দায়ের করেন।বর্তমানে ঐ মামলাটি তদন্তধীন রয়েছে। আমি অসহায় আদিবাসী সদস্য নিরঞ্জন মুন্ডাদের একটু সহযোগিতা করতে তাদের পাশে দাড়ালে আমাকে হযরানী করার উদ্দেশ্য এমন মিথ্যা ভিত্তীহিন অভিযোগ দিয়ে হয়রানী করছে। ইতিমধ্যে স্থানীয় রুহুল আমিন ও সুরত সানাকে দিয়ে উক্ত ইউপি সদস্য আমার ও আমার স্ত্রী কোহিনুর বেগমের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। ঐ মামলায় যে সকল অভিযোগ আনা হয়েছে তার সাথে আমরা কোন ভাবেই জড়িত নেই।
নিরঞ্জন মুন্ডার মামলাকৃত জমির ধান ঐ ইউপি সদস্যর নেতৃত্বে জোর পুর্বক কেটে নেওয়া হয়েছে। গত ৩ জানুয়ারি আমি ও আমার স্ত্রী মিথ্যা মামলায় জড়িয়ে আমাদের হয়রানী করার বিষয়টি উক্ত ইউপি সদস্য মিজানুর রহমান ওরফে কোহিনূরের নিকট জানতে চাইলে তিনি আমাদের বিভিন্ন অশালীন কথা বলে তাড়িয়ে দেয়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তিনি মিথ্যার আশ্রয় নিতে আমাদের বিরুদ্ধে এ সকল ভিত্তি হীন অভিযোগ করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উৎঘাটন করে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম