খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানার মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি'র খালিশপুর থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার খালিশপুর থানাধীন হাউজিং পুরাতন কলোনী এলাকা থেকে মাদক ব্যবসায়ী, দিঘলিয়া থানা এলাকার নুরুল ইসলাম টিপু(৬২)এবং ওই থানা এলাকার সান্টু খান(৪৮)কে ১কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম