শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কয়রায় ছোট ভাইয়ের দায়ের কোপে বিছিন্ন বড় ভাইয়ের হাত


মো. ফরহাদ, কয়রা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-30 19:29:45
কয়রায় ছোট ভাইয়ের দায়ের কোপে বিছিন্ন বড় ভাইয়ের হাত

খুলনার কয়রায় আপন দুই ভাইয়ের দ্বন্দ্বের জের ধরে বাক-বিতন্ডার এক পর্যায়ে বড় ভাই শাহাদাৎ হোসেনের হাত কেটে বিছিন্ন করে দেন ছোট ভাই শাকিল হোসেন। 

শুক্রবার সকালে মহারাজপুর ইউনিয়নের মেঘারআইট গ্রামে এই ঘটনা ঘটে। তারা ওই গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎিসার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে কয়রা থানা পুলিশ ঘাতক ছোট ভাই শাকিল কে আটক করেছেন। স্থানীয় ও কয়রা থানা সূত্রে জানা যায়, ছোট ভাই শাকিলকে কেন বিয়ে দেয়া হচ্ছে না তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। গতকাল সকালে মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই ধারালো দা দিয়ে বড় ভাইয়ের হাতে কোপ মারলে হাত বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। 

কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএম দোহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। সকালে মাছ বিক্রিকে কেন্দ্র করে শাকিল তার বড় ভাই শাহাদাৎ হোসেনের সাথে বাগ বিতর্কের এক পর্যায় ধারালো দা দিয়ে কোপ মেরে বাম হাত কেটে ফেলে। তবে কেউ কেউ বলছেন শাকিল বিয়ে করতে চায় এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে । তিনি আরও বলেন, আমরা এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক শাকিলকে আটক করেছি। তার পিতা আসলে মামলা নেওয়া হবে।  

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম