শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কেএমপির অভিযানে গাঁজা ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার পাঁচ


DhakaReport24.com || 2022-09-29 17:35:00
কেএমপির অভিযানে গাঁজা ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার পাঁচ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদক বিরোধী অভিযানে এক কেজি আটশ গ্রাম গাঁজা এবং একশ বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী খালিশপুর থানা এলাকার মোঃ খায়রুল ইসলাম আকাশ (২৮), লবনচরা থানা এলাকার মোঃ জুয়েল হাওলাদার (৩০), খুলনা থানা এলাকার এস এম ইখলাস হোসেন (২৪), খালিশপুর থানা এলাকার মোঃ রুহুল আমিন (২৪), এবং খুলনা থানা এলাকার মোঃ মুকিত মিনা (২৩) পিতা মৃত: আজাদ মিনা কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। 

ধৃত উপরোক্ত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং ১২০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। 

এ বিষয় সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম