শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কয়রায় ক্ষেতে সার দেওয়ার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু


মোহাঃ ফরহাদ হোসেন- কয়রা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-26 21:25:15
কয়রায় ক্ষেতে সার দেওয়ার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

খুলনার কয়রায় বজ্রপাতে নূর ইসলাম গাজী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ ২৬ সেপ্টেম্বর বিকাল চারটায় ধান ক্ষেতে সার দেওয়ার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতে তার মৃত্যু হয়। সে উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা গ্রামের মৃত আলি গাজীর পুত্র । 

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলাম গাজী কালনা বিলে তার নিজের ধান ক্ষেতে সার দেওয়ার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়, আর সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল। বজ্রপাতে আহত হলে স্থানীয়রা টের পেয়ে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নূর ইসলাম গাজী তার  নিজের ধান ক্ষেতে সার দেওয়ার সময় বৃষ্টির সাথে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম