খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদক বিরোধী অভিযানে ৪৪ লিটার চোলাই মদ, ৮৫পিস ইয়াবা ট্যাবলেট, একশ গ্রাম গাঁজা সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী যশোর জেলার অভয় নগর থানার আহম্মদ আলী (২২) খুলনা সদর থানা এলাকার বাদল রাউত (৪৬), সোনাডাঙ্গা মডেল থানা এলাকার মোঃ মাসুম খান (৩৬) এবং ওই থানা এলাকার মোঃ জাহাঙ্গীর কবিরাজ (২৫) কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
ধৃত উপরোক্ত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪৪ লিটার দেশী মদ, ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ বিষয় সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রুজু করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম