শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কেএমপি'র অভিযানে গাঁজা ও গাছ, ইয়াবাসহ গ্রেপ্তার-৪


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-23 17:27:00
কেএমপি'র অভিযানে গাঁজা ও গাছ, ইয়াবাসহ গ্রেপ্তার-৪

খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) মাদক বিরোধী অভিযানে ৪৫০ গ্রাম গাঁজা, ১টি গাঁজা গাছ এবং ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী খুলনা সদর থানা এলাকার মোঃ ইব্রাহিম শিকদার(৩২),খানজাহান আলী থানা এলাকার মোঃ সাগর শেখ(৩৬) খালিশপুর থানা এলাকার মোঃ আলামিন মোল্যা(২০)এবং আড়ংঘাটা থানা এলাকার মনিতোষ মন্ডল(৩৫)কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।  

ধৃত উপরোক্ত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে  ৪৫০ গ্রাম গাঁজা, ১ টি গাঁজা গাছ এবং ৬২ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম