শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কয়রা সদর ইউনিয়ন পরিষদে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত


কয়রা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-19 21:12:30
কয়রা সদর ইউনিয়ন পরিষদে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন এ বিষয়কে সামনে রেখে কয়রা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে কয়রা সদর ইউনিয়ন পরিষদে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়। 

আজ ১৯ সেপ্টেম্বর সকাল দশটায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবি.এম.এস দোহা (বিপিএম)। 

এতে বক্তব্য রাখেন এস.আই বাবুন, প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, ইউপি সদস্য আবুল কালাম শেখ, হরেন্দ্রনাথ সরকার, আবু হুরাইরা খোকন, নাজমুছ সাদাত, কোহিনুর আলম, মাসুম বিল্যাহ, শাহানারা খাতুন, মুর্শিদা আক্তার, সেলিনা পারভীন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ধীরাজ রায়, সাংবাদিক জাহাঙ্গীর কবির টুলু, আওয়ামী লীগ নেতা আবুল বাশার সানা, নারী নেত্রী মুর্শিদা আক্তার প্রমুখ। 

অনুষ্ঠানে বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে করণীয়, কয়রার আইনশৃংখলা রক্ষায় স্থানীয় জনগণকে পুলিশের সহযোগিতা, মাদক প্রতিরোধে করণীয়, জুয়া খেলা বন্ধ সহ আগামী দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালন করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের লোকজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওপেন হাইজ-ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম