শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কেএমপি'র অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার-৩


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-30 17:14:15
কেএমপি'র অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার-৩

মাদক বিরোধী অভিযানে ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

আজ মঙ্গলবার কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী খালিশপুর থানা এলাকার মোঃ সাইদুল ইসলামসাইদী (২৭), ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকার মোঃ আনোয়ার হোসাইন(৩৬) এবং হরিনটানা থানা এলাকার মোঃ সৌরভ মোল্লা(২২) কে মহানগরীর হরিণটানা ও খালিশপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত উপরোক্ত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম